বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাতছড়ি উদ্যানে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের অভিযোগ ॥ মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৬২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন অরণ্যে প্রেমিক ও তার বন্ধুদের কাছে কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এ ব্যাপারে গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছে ওই ছাত্রী। জানা যায়, গত ১১ ডিসেম্বর সাতছড়ি জাতীয় উদ্যানে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয় এক স্কুলছাত্রী। মামলায় উল্লেখ করা হয়, হবিগঞ্জ সদর উপজেলার মামুনের সাথে প্রেমের সম্পর্ক ছিল বৃন্দাবন সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর। প্রেমের সুবাধে মামুন তাকে নিয়ে বিভিন্নস্থানে ঘুরাফেরা করতো। এ সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায়ই ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলতো মামুন। ১১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে দুজনে সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে যায়। এ সময় সেখানে অবস্থানরত মামুনের কয়েকজন সহকারি ওই ছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে উদ্যানের গহীন অরণ্যে নিয়ে যায়। সেখানে প্রথমে প্রেমিক মামুন তাকে ধর্ষণ করে। পরবর্তীতে মামুনের সহকারি ফয়জুর রহমান (২৪), আলীম হোসেন (২৫) ও জুনেদ মিয়া (২৭) পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে। এ সময় আক্কাছ আলী দূর থেকে তাদের পাহাড়া দেয়। বিচারক মামলাটি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে নির্দেশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com