বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় গ্রেফতার ৩

  • আপডেট টাইম শুক্রবার, ৯ মে, ২০১৪
  • ৫৮৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে নরসিংদী জেলার শিবপুর উপজেলার কারারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে পুলিশ জানায় ৩জনের ২জনকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। বাকী ১জনকে কোথায় থেকে গ্রেফতার করা হয় তা নিশ্চিত করেনি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মাসুমা, টিটু ও মিন্টু। এদিকে বিকেলে আটককৃতদের আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে ৩দিনের রিমাণ্ড মঞ্জুর করা হয়।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে নারায়ণগঞ্জে এর আগে ১৫ জনকে গ্রেফতার করা হয়। তবে নূর হোসেন ও হাজি মো. ইয়াসিনসহ মামলার মূল আসামিদের কেউ এখনো গ্রেফতার হয়নি।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে গত ৩০ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইজীবী চন্দন কুমার সরকারসহ ৬ জনের লাশ উদ্ধার করে পুলিশ। এর পরদিন ১ মে একই এলাকা থেকে নজরুলের আরেক সহযোগী লাশ উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com