বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চৌধুরী বাজারে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার খোয়াইমুখ এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রত্যয় রায় (৪০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এ মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে নানা রহস্য। কেউ-কেউ দাবী করছেন তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে অপর একটি সুত্র জানায়, ব্যবসায়ীক প্রয়োজনে সে বিভিন্ন স্থান থেকে মোটা অঙ্কের টাকা লোন নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। সম্প্রতি ঋণের সুদ বৃদ্ধি পাওয়ায় সে আত্মহত্যা করতে পারে। এ নিয়ে শহর জুড়ে চলছে নানা গুঞ্জণ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওই এলাকার সোনালী ট্রেডার্সের ভেতর তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা সদর থানায় খবর দিলে এসআই অভিজিৎ ভৌমিক লাশের সুরতহাল রির্পোট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। মৃত ব্যবসায়ী শহরের নোয়াহাটি এলাকার প্রমোদ রায়ের পুত্র।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, গতকাল সকালে দোকান খোলে দোকানে এসে তার দুই কর্মচারীকে গোসল করতে পাঠান। পরে ওই দুই কর্মচারী গোসল শেষে দোকানে ফিরে এসে প্রত্যয় রায় এর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সদর থানা পুলিশে খবর দেয়। নিহত ব্যবসায়ী প্রত্যয় রায় ব্যবসায়ীক কোন্দলের শিকারও হতে পারেন বলে কেউ-কেউ সন্দেহ করছেন।
এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। ময়না তদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর কারন জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com