শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩২তম জন্ম মহোৎসব শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৬৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আজ থেকে ২ দিন ব্যাপী যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩২তম জন্ম মহোৎসব পালন করা হবে। এ উপলক্ষে স্থানীয় কালীবাড়িতে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় পবিত্র গীত পাঠ, সাড়ে ৫ টা ৩০ মিনিটে সান্ধ্যকালীন বিনীত প্রার্থনা, সন্ধ্যা ৬ টায় যুব সম্মেলন ও তৎপর শীতবস্ত্র বিতরণ (নির্ধারিত), রাত্র ৮ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার ভোর ৬ টা ৩২ মিনিটে প্রাতকালীন বিনীত প্রার্থনা, সকাল ৮ টায় বর্ণাঢ্য শোভযাত্রা উদ্বোধন করবেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। এরপর সকাল ১০ টায় শুরু হবে চিত্রাংকন প্রতিযোগিতা, সাড়ে ১০ টায় ঠাকুরের ভোগরাগ, ১১ টায় মাতৃ সম্মেলন, সাড়ে ১২ টায় ঠাকুরের লীলা কীর্ত্তন, ২ টা থেকে মহা প্রসাদ বিতরণ, বিকেল সাড়ে ৫ টায় সান্ধ্যকালীন বিনীত প্রার্থনা, সন্ধ্যা ৬ টায় ধর্মসভা, রাত ৮ টায় বিশেষ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সংগীত পরিবেশন করবেন দেশ বরেণ্য জাতীয় শিল্পী কিরন চন্দ্র রায় ও চন্দনা মজুমদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com