শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

মাধবপুরের শিল্পপতি সৈয়দ সাজ্জাদের অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৬০০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নে ১ হাজার দুঃস্থ ও অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বুল্লা বাজার সংলগ্ন জিএস সোয়েটার ও সায়হাম সোয়েটার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক তরুণ সমাজসেবক শিল্পপতি সৈয়দ সাজ্জাদ আহমেদের ব্যক্তিগত উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করা হয়। ফুল মিয়ার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি সৈয়দ সাজ্জাদ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন মশিউর রহমান মুর্শেদ। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সাজ্জাদ আহমেদ বলেন- মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই। গরীব-দুঃখী মানুষের কল্যাণে আজীবন তাদের পাশে থাকতে চাই। ভবিষ্যতে এলাকার মানুষের প্রতি তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শীতবস্ত্র বিতরণে সাবেক মেম্বার রফিক মিয়া, ইয়াসিনসহ সার্বিক সহযোগিতায় ছিলেন বুল্লা ইউনিয়নবাসী। উল্লেখ্য, তরুণ শিল্পপতি সৈয়দ সাজ্জাদ আহমেদ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান এর পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com