বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর বিজয় হিল্লোলে আলোচনা ও গণসঙ্গীত অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৪৯৬ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে বিজয়ের মাস উপলক্ষে বিজয় হিল্লোলে আলোচনা সভা ও গণসঙ্গীত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবাল সন্ধ্যায় সংগঠনের দেশমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি এডঃ হুমায়ূন কবীর সৈকত। সাধারণ সম্পাদক হারুন সাই এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন ও কবি মোস্তাফা মঈন প্রমুখ। এর আগে সংগঠনের শিল্পী ফারুক দেওয়ানের নেতৃত্বে পরিবেশেনায় গণসঙ্গীত পরিবেশিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com