শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিনকে বিদায় সংবর্ধনা মাধবপুরে বিজিবির অভিযান ২২ লাখ টাকার জিরা জব্দ লন্ডনে “ইউকে বাংলা রিপোর্টার্সইউনিটি” এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবিগঞ্জে হাম টিকা প্রদান নিশ্চিত করতে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগায়ের দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব জালালবাদ গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী সুফি আহমেদের পিতা আর নেই শায়েস্তাগঞ্জ বাজারে বেশি মূল্যে তেল ও গ্যাস বিক্রি ॥ জরিমানা সংসদে চুনারুঘাটের ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে সরব এমপি ফয়সল শায়েস্তানগরে ট্রান্সফরমারের ফিউজ গেলে মেরামত হয়নি ৮ ঘন্টায়ও নবীগঞ্জে টিকাদান কর্মসূচি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

ইকরাম গ্রামে ডাকাতি মামলার আসামী গ্রেফতার আদালতে ২ ডাকাতের স্বীকারোক্তি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৯২০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে ডাকাতি মামলার আসামীকে গ্রেফতার করেছে বানিয়াচং পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর বানিয়াচঙ্গের ইকরাম গ্রামের কালা মিয়ার বসত ঘরের গ্রীলের তালা ভেঙ্গে অজ্ঞাতনামা ৭/৮জন ডাকাত ঘরে প্রবেশ করে কালা মিয়ার মেয়ের ওড়না দিয়ে মুখ ও হাত বাধেঁ এবং বড় মেয়ে তামান্না (১৩) কে সামনের কক্ষে আটকিয়ে রাখে। এক ডাকাত কালা মিয়ার পরিবারকে পাহারা দেয়।
কালা মিয়ার স্ত্রী নেকলেছ আক্তার (৩৮) কে ডাকাতরা ছুরি, শাবল, জিআই পাইপ ও লোহার রড দেখিয়ে ধমক দেয়। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণ নেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করে। প্রথম দিকে কালা মিয়ার স্ত্রী টাকা পয়সা দিতে অস্বীকার করলে এক ডাকাত কালা মিয়ার স্ত্রীর গালে থাপ্পর মারে ভয়ে কালা মিয়ার স্ত্রী আলমারীর চাবি দিয়ে দেয়। এ সময় চাবি দিয়ে আলমারী খুলতে দেরী হলে শাবল দিয়ে আলমারীর তালা ভেঙ্গে প্রায় ৫ ভরি স্বর্ণ, ধান বিক্রয় ও ব্যবসার নগদ ৮৬,০০০/- টাকা, ২টি সিম্পনি ব্রান্ডের বাটন মোবাইল ও ঘরের আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এদিকে এ ডাকাতি ঘটনার খবর পেয়ে গত ২৯ ডিসেম্বর অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম, ওসি রঞ্জন কুমার সামন্ত, ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস ও সুজাতপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মহিউদ্দিন সুমনসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট কানাইঘাট বড়চতুল এলাকার মৃত আব্দুস সামাদ এর ছেলে ডাকাত এনামুল হক এনাম (৫৫) কে লাখাই উপজেলার পূর্ব বুল্লা বাজার থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় গ্রেফতার করে। পরবর্তীতে ওই আসামীকে জিজ্ঞসাবাদে সে ডাকাতির ঘটনার বিষয়ে গুরুতপূর্ন তথ্য প্রদান করে। গ্রেফতারকৃত আসামীসহ তাহার সহযোগী অন্যান্য ডাকাতরা পূর্ব পরিকল্পিতভাবে সন্ধ্যার পর হতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী হাওরে অবস্থান করে ঘটনা সংঘটিত করে। ডাকাতির পর তারা পৃথকভাবে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে গ্রেফতার কৃত আসামী এনামুল হক এনামকে গত রোববার বিজ্ঞ আদালতে সোপর্দ করিলে সে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে ও ডাকাতির কথা স্বীকার করে। উক্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষনিকভাবে অভিযান পরিচালনা করে হবিগঞ্জের আউশপাড়ার উজ্জল মিয়া ওরফে সুমন মিয়া (২৬) ও জৈন্তাপুর থানার নোয়াবাগান ফতেপুর এলাকার আখলিছ মিয়া (২৫) কে হবিগঞ্জের আলমপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত ১টি ছুরি, ১টি মাঙ্কি ক্যাপ, লুন্ঠিত হওয়া রূপার ১টি আংটি, ১টি মাফলার, ১টি কালো চাদর উদ্ধার করা হয়। গতকাল ডাকাত আখলিছ মিয়া ও আদালতে স্বেচ্ছায় ডাকাতির সাথে জড়িত রয়েছে মর্মে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অন্যান্য ডাকাতদের গ্রেফতারসহ বাকি মালামাল উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে বানিয়াচং থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম জানান, ঘটনার সাথে জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে আমরা কয়েকজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। লুণ্ঠিত মালামাল উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com