শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে বিরোধ ॥ ছুরিকাঘাতে যুবক খুন নবীগঞ্জে অবৈধ পশুর হাট বসাকে ঘিরে ফের উত্তেজনা মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ ॥ আহত ৫ পইলে আদালতের ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের অভিযোগ নবীগঞ্জে সাবেক কৃতি খেলোয়াড় সুহেল আর নেই ॥ দাফন সম্পন্ন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ॥ চা জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্য জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ চুনারুঘাটে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির আলী চৌধুরীর সহধর্মীনির মৃত্যুবার্ষিকী পালিত চা শ্রমিকদের নিয়ে এমপি পুত্রের মতবিনিময় সভা খোয়াই থিয়েটারের বর্ষবরণ অনুষ্ঠান ॥ “চির নতুনের দিল ডাক পহেলা বৈশাখ” অনুষ্ঠিত

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় ২ ব্যক্তি গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৬৫৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরের মালিক টাওয়ারের স্বত্ত্বাধিকারী লন্ডন প্রবাসী আব্দুল মালিক মিয়ার পৌর এলাকাস্থ শিবপাশা মহল্লার বাসায় দুঃসাহসিক চুরির ঘটনায় অভিযোগ দায়েরের পর অভিযান চালিয়ে চুরির ঘটনার সাথে সম্পৃক্ত দুই পেশাদার চোরকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার পুলিশ। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের নজির মিয়ার পুত্র মাহিদ মিয়া (২৮) ও আব্দুর রহিমের পুত্র খোকন মিয়া(৩০)। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে আধারের শিবপাশা মহল্লায় নবীগঞ্জ শহরের মালিক টাওয়ারের সত্ত্বাধিকারী লন্ডন প্রবাসী আব্দুল মালিক মিয়ার তালাবদ্ধ বাসার সামনের কলাবছিবল গেইটের তালা ভেঙ্গে একদল সড়ঘবদ্ধ চোর ঘরের ভিতরের প্রবেশ করে।
এ সময় চোরেরা ২টি টিভি ও একটি ফ্যানসহ দামী আসবাবপত্র লুঠে নিয়ে যায়। শনিবার এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ ঘটনায় গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এসআই সামশুল ইসলাম, এসআই সমীরণ চন্দ্র দাশ, এসআই মো: ফিরোজ, এসআই ফখরুজ্জামান সহ একদল সঙ্গীয় ফোর্স নবীগঞ্জ পৌর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পেশাদার চোর মাহিদ ও খোকনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন আইনে মামলা রয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুর রহমান গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com