বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পৌর বিএনপির ৫নং ওয়ার্ড কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৬১৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর বিএনপির ৫নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষ্যে গতকাল রবিবার রাতে ৫নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আব্দুস শহীদের সভাপতিত্বে ও ৫নং ওয়ার্ড বিএনপির অন্যতম সদস্য মোঃ আফজল হোসেনের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অরবিন্দু রায়, পৌর বিএনপির ১ম সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিঠু, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আলাউর রহমান, হাজী আবু ছালেক, আব্দুল মুকিত চৌধুরী লাল, মোঃ ফিরোজ মিয়া, জয়নাল আবেদীন, আতাউর রহমান চৌধুরী, ২নং ওয়ার্ড বিএনপির নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মোঃ আছমত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডঃ শাহীদ আহমেদ তালুকদার, উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইসলাম উদ্দিন, পৌর বিএনপি নেতা আব্দুল মোহিত চৌধুরী, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম তালুকদার, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়েছ আহমেদ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, উপজেলা ছাত্রদল নেতা ফুয়াদ হাসান রাজন ও মোঃ হুমায়ুন আহমেদ।
বক্তব্য রাখেন, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা নজির উল্লাহ, সাত্তার মিয়া, তমিজ উল্লাহ, মোঃ শামীম আহমদ, মোঃ আবুল ফজল, মোঃ জিগির মিয়া, উজ্জল মিয়া, মোঃ ইছমত আলী, আব্দুস ছেমেদ, মোঃ আকবর আলী, মোঃ শাহেদ মিয়া, মোতালিব মিয়া, মোর্শেদ মিয়া, তোয়েল মিয়া, আকল মিয়া, কালাম মিয়া প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আব্দুস শহীদকে সভাপতি, মোঃ শামীম আহমদকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ আফজল হোসেনকে সাধারণ সম্পাদক, মোঃ জিগির মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ ইছমত আলীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন এ কমিটির মাধ্যমে বেগম খালেদার জিয়ার মুক্তির আন্দোলন আরো বেগবান হবে। পদ পেয়ে ঘরে বসে থাকলে চলবে না সংগঠনের সকল কার্যক্রমে অংশ নিয়ে দলকে আরো সুসংগঠিত করে তুলতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com