শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে বিরোধ ॥ ছুরিকাঘাতে যুবক খুন নবীগঞ্জে অবৈধ পশুর হাট বসাকে ঘিরে ফের উত্তেজনা মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ ॥ আহত ৫ পইলে আদালতের ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের অভিযোগ নবীগঞ্জে সাবেক কৃতি খেলোয়াড় সুহেল আর নেই ॥ দাফন সম্পন্ন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ॥ চা জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্য জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ চুনারুঘাটে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির আলী চৌধুরীর সহধর্মীনির মৃত্যুবার্ষিকী পালিত চা শ্রমিকদের নিয়ে এমপি পুত্রের মতবিনিময় সভা খোয়াই থিয়েটারের বর্ষবরণ অনুষ্ঠান ॥ “চির নতুনের দিল ডাক পহেলা বৈশাখ” অনুষ্ঠিত

নবীগঞ্জে মাওলানা নুরুল ইসলাম ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৬৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মাওঃ নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দেবপাড়া বাশডর গ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। মাওঃ নুরুল ইসলাম ফাউন্ডেশনের আহ্বায়ক শাহ লিমন মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শায়েক আহমদ চৌধুরীর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে মেধাবী ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ইসমত আহমদ, প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এইচ.এম মাসুদ বিন নূর, সাইদুল হাসান চৌধুরী মিজান, আক্তার হোসেন, সোহেল রানা, মাহবুবুর রহমান মাজু, জাহাঙ্গীর আলম, নজমুল হোসেন, মাওঃ নুরুল ইসলাম ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক মাহবুব আবেদীন মোহন প্রমূখ। প্রায় ১ শ জন লোককে শীতবস্ত্র ও নগদ টাকা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com