বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ প্রেসক্লাবের সেরা প্রতিবেদক সাংবাদিক এসএম সুরুজ আলী

  • আপডেট টাইম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৬৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সেরা প্রতিবেদক (সেরা সাংবাদিক) নির্বাচিত হয়েছেন দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এসএম সুরুজ আলী। তিনি হবিগঞ্জ প্রেসক্লাব আয়োজিত সেরা প্রতিবেদক ২০১৯ প্রতিযোগিতায় স্থানীয় পত্রিকা বিভাগে হবিগঞ্জের মুখ পত্রিকায় গত ৩০ জুলাই প্রকাশিত ‘টিউশনি করে নিজের কষ্টার্জিত টাকা দিয়ে দরিদ্র ছেলেমেয়েদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন বিশ^বিদ্যালয়ের ছাত্রী সোনিয়া’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন জমা দেন। এই বিশেষ প্রতিবেদনটি বাছাইয়ে প্রেসক্লাবের ৩য় সেরা প্রতিবেদকের পুরস্কার লাভ করে। এ ছাড়াও সাংবাদিক এসএম সুরুজ আলী এশিয়ান টেলিভিশনে তার প্রচারিত একটি বিশেষ প্রতিবেদন সেরা প্রতিবেদক প্রতিযোগীতার বাছাই কমিটির কাছে জমা দেন। সেই প্রতিবেদনটিও ভাল হয়েছে বলে কমিটির আহ্বায়ক হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ প্রশাংসা করেন। গতকাল শুক্রবার হবিগঞ্জ প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে তার হাতে সেরা প্রতিবেদকের সার্টিফিকেট ও সম্মানী হিসেবে নগদ অর্থ তুলে দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি ও সেরা প্রতিবেদক প্রতিযোগিতার আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, প্রেসক্লাবের সহযোগি সদস্য বাদল কুমার রায় প্রমূখ।
উল্লেখ্য, সাংবাদিক এসএম সুরুজ আলী বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের বাসিন্দা মরহুম মোঃ আজাদ আলী ও মরহুমা জমিলা বেগমের পুত্র। তিনি দীর্ঘদিন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও জাতীয় অনলাইন পোর্টাল দেশ সংবাদ, সিলেটের জনপ্রিয় অনলাইন টিভি সিলটিভির জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন । এছাড়াও তিনি হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশনের হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com