রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট টাইম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৫০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে কেক কাটার মধ্য দিয়ে প্রাচীনতম এই পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। ইত্তেফাকের নবীগঞ্জ সংবাদদাতা সাইফুল জাহান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক কালেরকণ্ঠ প্রতিনিধি মো. আলমগীর মিয়া, সাবেক সভাপতি ইনকিলাব সংবাদদাতা ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, এমএ আহমদ আজাদ, সহ-সভাপতি আশাহিদ আলী, অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, আমাদের সময় প্রতিনিধি সলিল বরণ দাশ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমানর মুন্না, হাবিবুর রহমান চৌধুরী শামীম, উপজেলা জাতীয় যুবসংহতির যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমদ সায়েদ, জয়যাত্রার টিভির ছনি চৌধুরী, স্বদেশ বার্তার প্রতিনিধি আলী হাছান লিটন, লোকালয় বার্তার প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com