বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজ হবিগঞ্জে আসছেন অভিনেতা হিরো আলম

  • আপডেট টাইম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৭৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার চন্দ্রছড়িস্থ সৈয়দ নাছির উদ্দিন সিপাহ্সালাহ্ মদনী (রহঃ) এর অধস্থন পুরুষ হযরত শাহ সৈয়দ অছি উল্লাহ উরপে হযরত সৈয়দ শাহ ডুমন চিশ্তী নিজামী ডুমনী (রহঃ) এর ঐতিহাসিক পবিত্র ওরস মোবারক। উক্ত ওরস উপলক্ষে আজ সোমবার (২৩ ডিসেম্বর) ২য় বারের মতো হবিগঞ্জে আসছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আসরাফুল আলম (হিরো আলম)। হিরো আলম ও তার নাইকা ঝিমু দুই দিন দর্শকদের মাঝে বিনোদন উপহার দিবেন। ওরস উপলক্ষে এলাকায় চলবে উৎসবের আমেজ। ওরসে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়ীয়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, নরসিংদীসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসছেন হাজার হাজার ভক্ত। ওরসকে ঘিরে মাজার প্রাঙ্গনে নরসিংদীর প্রসিদ্ধ আসবাবপত্র ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির পসরা নিয়ে বসেছে বৃহৎ মেলা। এখানে জুড়ো হবেন হাজার হাজার লোকজন। এই ওরসে দর্শকদের বিনোদন উপহার দেওয়ার জন্য আসছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ও চিত্র নায়ক হিরো আলম। তার সাথে থাকছেন বর্তমান সময়ের মডেল কন্যা নুসরাত জাহান ঝিমু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com