বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সুলতানশী হাবেলীতে সৈয়দ আব্দুন্নুর হোছেনী চিশতী ওরফে দ্বীনহীন (রহঃ) এর ১০১তম বাৎসরিক ওরস পালিত

  • আপডেট টাইম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৭৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক সুলতানশী হাবেলীতে প্রতি বছরের ন্যায় এবছরও বিপুল উৎসাহ উদ্দীপনায় ও ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে গত শুক্রবার তরফ বিজয়ী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) এর অধস্তন পুরুষ পীরে কামেল সৈয়দ আব্দুন্নুর হোছেনী চিশতী ওরফে দ্বীনহীন সাহেবের ১০১তম পবিত্র বাৎসরিক ওরস পালিত হয়েছে। এতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য পাক পাঞ্জাতন ভক্ত আশেকান ও মুরিদানগণের সমাগম ঘটে। সারারাত্র ব্যাপী ওয়াজ, মিলাদ মাহফিল, ছামা মাহফিল ও জিকির আজকার, কোরানখানি অনুষ্ঠিত হয়। রাত্র ১০ ঘটিকার সময় তবারক বিতরণ করা হয়। ফজর নামাজ বাদ আখেরী মোনাজাতের মাধ্যমে পবিত্র ওরস শরীফের পরিসমাপ্তি ঘটে। উক্ত ওরস শরীফে আইন শৃংখলা বাহিনী এবং কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দরা পবিত্রতা রক্ষার্থে কঠোর সক্রিয় ভূমিকা পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com