শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শ্রীমঙ্গলে নূরফুডস্ রেষ্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৫১০ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহরের হবিগঞ্জ রোডে অবস্থিত নূর ফুডস্ এন্ড চাইনিজ রেষ্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পঁচা বাসি খাদ্য পণ্য বিক্রয় করা, সেবা প্রদানে অবহেলার অভিযোগ এনে নাজিমূল হক শাকিল নামক একজন ক্রেতা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারীর অভিযোগ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রোববার কার্যালয়ে বসে বাদী এবং বিবাদীর বক্তব্য শুনে উক্ত প্রতিষ্ঠানকে দোষি স্বাব্যস্ত করেন এবং দোষী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। নূর ফুডস এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট এর কর্তৃপক্ষ তাৎক্ষনিক জরিমানার টাকা পরিশোধ করেন। আইন অনুযায়ী অভিযোগকারী নাজিমুল হক শাকিলকে জরিমানার ২৫% হিসাবে ৭ হাজার ৫ শত টাকা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com