বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে শিক্ষক ওমর আলী খাঁন আর নেই

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৬৬৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আন্দিউড়া উম্মেতুন নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী ওমর আলী খাঁন (৭০) বুধবার দিবাগত রাত ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালি……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর উনার নিজবাড়ী বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামে জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাযে তার দীর্ঘদিনের সহকর্মী, বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সহ¯্রাধিক মুসল্লি অংশগ্রহন করেন।
শোক প্রকাশ ঃ
হাজী ওমর আলী খাঁনের মৃত্যুতে হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল, সহ-সভাপতি ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বুল্লা ইউ/পি চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলাউদ্দিন আল রনি গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com