বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৬৯৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার কমিটি গঠনের লক্ষ্যে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রহিমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মুজিবুর রহমান শেফু। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল মিয়া, ১ম যুগ্ম আহবায়ক ছাইদুর রহমান চুনু, উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আব্দুর রকিব, ছাত্রদলর আহবায়ক হারুনুর রশীদ হারুন, পৌর যুবদলের সাবেক আহবায়ক মোঃ শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, যুবদলের প্রচার সম্পাদক পিন্টু পুরকায়স্থ, ওয়ার্ড বিএনপি নেতা লুৎফুর রহমান, শাহিনুর রহমান, আলতা হোসেন, মোঃ ফজর উদ্দিন, মোঃ নাছির মিয়া, আব্দুস ছালাম, ফরিদ মিয়া, আব্দুল কাইয়ূম, আজমান মিয়া, ইব্রহিম, আবুল মিয়া, হুছন আলী, ওসমান, রহমত, মোজাহিদ, ছুনু মিয়া প্রমূখ। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ ছানু মিয়া। তার সাথে প্রতিন্দ্বন্দ্বিরা হলেন মোঃ আব্দুল আজিজ ও মৌলানা কামরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ হিফজুর রহমান। তার প্রতিন্দ্বন্দ্বিরা হলেন আব্দুর রহিম, মোঃ অজুদ মিয়া ও লোকমান মিয়া। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ ছায়াদ আলী। তার একমাত্র প্রতিন্দ্বন্দ্বি হলেন ছামাদ মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com