মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জালালাবাদ গ্যাস আরডিডি হবিগঞ্জ জোনের মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জালালাবাদ গ্যাস আরডিডি হবিগঞ্জ জোনের আয়োজনে আঞ্চলিক বিতরণ কার্যালয়ে ১৬ ডিসেম্বর বিকাল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জালালাবাদ গ্যাস আরডিডি হবিগঞ্জ জোনের প্রধান উপ-মহব্যবস্থাপক রমেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মীর মোশারফ হোসেন। আলোচনা সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ ও স্বাধীনতার যুদ্ধে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। মুরাদ হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন আবিকা হবিগঞ্জের উপ-ব্যবস্থাপক রবিউল ইসলাম খান। আলোচনায় অংশগ্রহণ করেন নিতাই চন্দ্র পাল, আহমদুল হক চৌধুরী, গোলাম কাদির, আইয়ুব আলী ও অন্যান্য কর্মকর্তাকর্মচারীবৃন্দ।
সভা শেষে জোন প্রধান সকল প্রধানগণকে বাংলাদেশের উন্নয়নের মূল চাবিকাটি জাতীয় শুদ্ধাচার কৌমল পুস্তিকা উপহার প্রদান করেন। এছাড়া ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবচং মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com