বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে অনুকুল চন্দ্রের জন্ম উৎসব পালন

  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্রের ১৩২তম উৎসব বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে গত শুক্রবার রাতে নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিলে, গত বৃহস্পতিবার বিকালে ১ম থেকে ১০ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের মধ্যে ৩ টি বিভাগে চিত্রাংকন প্রত্রিযোগীতা। শুক্রবার সকালে ঠাকুরের প্রতকৃতিসহ মঙ্গল শোভাযাত্রা, সকাল ১০ টায় বস্ত্র বিতরন, দুপুর ১২ টায় ঠাকুরের লীলাকীর্তন, কীর্তন পরিবেশন করেন সিলেটের লীলা কীর্তনীয়া শ্রী বিশ্বদেব ভট্টাচার্য্য, দুপুর ২ টায় আনন্দবাজারে প্রসাদ বিতরন, বিকাল ৩.৩০ মিনিটে শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শন বানী ও আচার্য্যবাদ বিষয়ের উপর ধর্ম সভা। এসপিআর নিরঞ্জন চন্দ্র চন্দের সভাপতিত্বে এবং মৃম্ময় কান্তি দাশ বিজন ও উত্তম কুমার পাল হিমেলের যৌথ পরিচালনায় এতে প্রধান আলোচক ছিলেন, সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক এসপিআর আশোতোষ দাস। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল। এতে আলোচনা করেন, এসপিআর রতন কুমার দেব, এসপিআর সুকুমার দাশ, এসপিআর নিশিকান্ত দাশ, হবিগঞ্জ জেলা সৎসঙ্গের উৎসব কমিটির সভাপতি সুনীল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক এডভোকেট অর্জুন চন্দ্র রায়, যাজককর্মী রনজিত দাস, সস্তয়নী অরুন বিজয় দাশ, বরুন চন্দ্র সরকার, নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সাধারণ সম্পাদক রশময় শীল, শংকর গোপ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com