বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

লাখাইয়ে ৩ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৬৭৮ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ কুখ্যাত ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতরা হল হবিগঞ্জ সদর উপজেলার মজলিশপুর গ্রামের দরবেশ আলীর ছেলে শাহ আলম (৪৫) ও জুয়েল মিয়া (৩৫) এবং দরিয়ারপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে জালাল মিয়া (২৮)। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে লাখাই উপজেলার পূর্ব বুল্লা শাহ বায়েজিদ (রঃ) মাজার সংলগ্ন খালপার থেকে লাখাই থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেবের নেতৃতে এস আই সজীব দেব রায়, এ এস আই সাদ্দাম হুসেন, এ এস আই তোহা ও এ এস আই জ্যোতিষ তালুকদারসহ পুলিশ অভিযান চালিয়ে ডাকাতদেরকে গ্রেপ্তার করেন।
লাখাই থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব ঘটনাটি নিশ্চিত করে জানান, তারা আন্তঃবিভাগ ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধ লাখাই থানা সহ সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com