বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৭১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগে পুনরায় নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের টাউন হল রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে তারা এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, ছাত্রজীবন থেকে শুরু করে জাতির পিতার আদর্শকে ধারণ করে আওয়ামী লীগের রাজনীতি করে যাচ্ছি। সবসময়ই দলের নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি। ভবিষ্যতেও নেতাকর্মীকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও জাতির পিতাসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com