বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নারায়নগঞ্জের ব্যবসায়ীর পাওনা টাকা উদ্ধার করে দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নারায়নগঞ্জের এক ব্যবসায়ীর আবেদনের প্রেক্ষিতে পাওনা টাকা উদ্ধার করে দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। বৃহস্পতিবার তিনি তার কার্যালয়ের উভয় পক্ষের ব্যবসায়ীদের নিয়ে এক সমঝোতা বৈঠকে বসেন। বৈঠক সূত্র জানায়, হবিগঞ্জ শহরতলীর আনোয়ারপুর গ্রামের কিমত আলী ছেলে ওলিদুর রহমান, হামিদুর রহমান, কবির ও মোঃ আব্দুল আহাদ গংদের কাছে ৬ লাখ ৬০ হাজার টাকা পাওনা ছিল নারায়নগঞ্জ জেলা আড়াই হাজার উপজেলার পাঁচগাও গ্রামের সুমন হাওলাদারের। সুমন হাওলাদার কিছু ওলিদুর রহমান গংদের কাছে থেকে টাকা উদ্ধার করতে পারছিলেন না। পাওনা টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে সুমন হাওলাদার হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার এ বিষয়টি দেখার জন্য অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামকে দায়িত্ব দেন। এ প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার গতকাল উভয় পক্ষকে নিয়ে সমাজোতা বৈঠকে বসেন। বৈঠকে কিছু দিনের মধ্যেই ওলিদুর রহমান গংরা পরিশোধ করবেন বলে অঙ্গিকার করেন। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com