বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

গুনিজনদের সংবর্ধনা দিলো শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫১৮ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজার শ্রীমঙ্গলে প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় গুনিজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার রাতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্রীমঙ্গল উপজেলার ইউএনও নজরুল ইসলাম, দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি ডা. হরিপদ রায় ও ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেবকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফ্জ্জুামান, মৌলভীবাজার সদর হাসপাতালের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিনেন্দু ভৌমিক, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান, অধ্যাপক অবিনাশ আচার্য্য, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার প্রমুখ। এ সময় গুনিজনদের কে সম্মননা স্বরুপ ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com