মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ জেলা আ.লীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের প্রচার মিছিল

  • আপডেট টাইম বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ বুধবার হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের অনুষ্ঠেয় সম্মেলনকে স্বাগত জানিয়ে প্রচার মিছিল করেছে জেলা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি’র নেতৃত্বে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে চৌধুরী বাজার মোড় এলাকায় পথ সভায় মিলিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির পরিচালনায় পথ সভায় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান মুকুল, বর্তমান সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আজিজ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন আরিফ বাপ্পী, সাবেক উপ-সম্পাদক কাউছার মিয়া, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রলীগের আহবায়ক আবু মোঃ ফয়সল, যুগ্ম-আহবায়ক সাখাওয়াত হাসান সেতু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ উদ্দিন জুনায়েদ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী সুজাতসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। পথ সভায় নেতৃবৃন্দরা বলেন, ‘দলীয় ঐক্য ও শৃংখলা রক্ষায় এমপি আবু জাহিরের বিকল্প নেই। তার নেতৃত্বে জেলা আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠন গুলো এখন সু-সংগঠিত। দলীয় সকল কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে সভাপতি পদে আবারও তৃণমূলের কান্ডারী এমপি আবু জাহিরকেই দরকার’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com