বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে পৌর বিএনপির ৭নং ওয়ার্ড কমিটি গঠিত ॥ দেলোয়ার সভাপতি ও কুরুশ সম্পাদক ও আলমগীর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

  • আপডেট টাইম বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৫৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর বিএনপির ৭নং ওয়ার্ড কমিঠি গঠিত হয়েছে। কমিঠি গঠন উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় নবীগঞ্জ-আউশকান্দি সড়কস্থ ছালামতপুর বাস ষ্ট্যান্ডে ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর বিএনপির অন্যতম সদস্য মোঃ ফিরোজ মিয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির অন্যতম সিনিয়র সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিঠুর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির সাবেক আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অরবিন্দু রায়, পৌর বিএনপির সদস্য মোঃ আলাউর রহমান, হাজী আবু ছালেক, আব্দুল মুকিত চৌধুরী লাল, জয়নাল মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির নব নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল হক চৌধুরী, পৌর বিএনপির সাবেক সদস্য ও নব নির্বাচিত ২নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মোঃ আছমত আলী, সাধারণ সম্পাদক বাবুল দেব, উপজেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক মোঃ ইসলাম উদ্দিন, নবীগঞ্জ ৮ নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সভপতি মোঃ নূর মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন. ছাত্রদলের সভাপতি রায়েছ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান রাজন ও সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন আহমেদ। বক্তব্য রাখেন, পৌর বিএনপি নেতা মোঃ দেলোয়ার হোসেন, মোঃ নেয়াওর মিয়া, মোঃ আব্দুল হাই, মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ কুরুশ আহমেদ, মোঃ শাহেদ মিয়া, মোঃ আলমগীর মিয়া, নাজির হোসেন লাভলু, মিজানুর রহমান মিজান, ইমাদুর ইসলাম, হিরু আহমেদ, মোঃ তারেক মিয়া, মোঃ ইমন আহমেদ, মোঃ বদরুল ইসলাম, মোঃ শাহিন মিয়া, নাসির উদ্দিন, তুহিনুর রহমান, দেলোয়ার হোসেন ছুটন, মোঃ আকতার হোসেন, গোলাম কিবরিয়া, নফল উদ্দিন, মনিরুল ইসলাম, বদরুল ইসলাম, সাইদুল ইসলাম, আলাল আহমেদ, রনি আহমেদ, সালফু মিয়া, আবুল মিয়া, আনিস মিয়া, জহির মিয়া প্রমূখ।
সভায় সভাপতিসহ সকল পদে একাধিক প্রার্থী থাকলেও পৌর বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতায় সর্বসম্মতিক্রমে মোঃ দেলোয়ার হোসেনকে সভাপতি, মোঃ নেয়াওর মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ কুরুশ আহমেদকে সাধারণ সম্পাদক, মোঃ শাহেদ মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ আলমগীর মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় প্রধান অতিথি তৌহিদুল ইসলাম চৌধুরী বলেন, আজকের ওয়ার্ড কমিঠিতে যারা নেতৃত্বে আসলেন তাদের দায়িত্ব অনেক বেড়ে গেল। আর যারা দায়িত্ব পাননি তাদের দায়িত্ব আরো বেশি বেড়ে গেল। সবাইকে এক সাথে কাজ করার আহবান জানিয়ে তিনি আগামী দিনের আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নেয়ারও আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com