বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জ জেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি উমদা মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৫৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১১ ডিসেম্বর বুধবার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, মুক্তিযুদ্ধকালীন সর্বদলীয় সংগ্রাম কমিটির সদস্য সচিব, গ্রাম্য সালিশ বিচারের প্রবাদ পুরুষ বিশিষ্ট স্কাউটার ডাঃ সামছুল হোসেন উমদা মিয়ার ২১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে চৌধুরীবাজারস্থ বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
ডাঃ সামছুল হোসেন উমদা মিয়ার বড় ছেলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি মিলাদ মাহফিলে অংশ নেয়ার জন্য সবাইকে অনুরোধ করেছেন। মরহুম ডাঃ সামছুল হোসেন উমদা মিয়া ১৯৯৮ সালের ১১ ডিসেম্বর ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের কমিশনারের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি দেশ স্বাধীনের পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাবেক এমপি শরীফ উদ্দিনের মৃত্যুর পর তিনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। হবিগঞ্জ পৌরসভার নির্বাচনেও তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মরহুম সামছুল হোসেন উমদা মিয়া হবিগঞ্জ জেলা তথা বৃহত্তর সিলেট, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অনেক বড় বড় বিরোধ সালিশে নিষ্পত্তি করে ভূয়সী প্রসংশা অর্জন করেন। এখনও গ্রাম বাংলার সালিশ বিচারে তার দৃষ্টান্তের কথা উলেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com