বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচঙ্গে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৫১৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বানিয়াচঙ্গে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন, গণস্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রক্ষিদণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপূল ভূষন রায়’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওঃ আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ মামুন খন্দকার বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে অবশ্যই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, এক্ষেত্রে সবাইকে আন্তরিক হতে হবে, কোন একটি কাজ করার আগে আমরা যদি সেই কাজকে নিজের দাযিত্ববোধ মনে করি, তবে কোন কাজ এর ক্ষেত্রেই মানুষ হয়রানির শিকার হবে না।
আলোচনা সভা শেষে উপজেলা চত্ত্বরে খোলা মাঠে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যায় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার গণস্বাক্ষর কর্মসুচীর উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com