বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

উন্নয়নের স্বার্থে আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে হবে ॥ এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৮২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আইন-শৃংখলা কমিটির উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলতার সাথে সারাদেশে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন। হবিগঞ্জও এর ব্যতিক্রম নয়। সকল ক্ষেত্রেই আমরা এই জেলাকে এগিয়ে নিয়েছি। তবে মনে রাখতে হবে, আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে উন্নয়ন বাধাগ্রস্থ হবে। সেই ক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের যে যার জায়গায় থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
গতকাল রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, হবিগঞ্জের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। বরাবরই আমরা জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছি। অন্যান্য জেলার তুলনায় আইন-শৃংখলা পরিস্থিতিতে হবিগঞ্জ সারাদেশে রোল মডেল। তবে পরিস্থিতি অস্বাভাবিক করতে কিছু লোক উৎ পেতে থাকে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সুষ্ঠু উন্নয়নের স্বার্থে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান তিনি। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে আইন-শৃংখলা সভায় আরো বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এমপি, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মর্জিনা খাতুন, উপজেলা চেয়ারম্যান যথাক্রমে মর্তুজা হাসান, আব্দুর রশিদ তালুকদার ইকবাল, অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ফজলুল হক চৌধুরী সেলিম, সৈয়দ মোঃ শাহজাহান, সৈয়দ খলিলুর রহমানসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com