মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে জে, কে স্কুলের প্রয়াত শিক্ষককে স্মরনে আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের শোকসভা অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৫৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ জে,কে মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিএসসি প্রয়াত শিক্ষক সনৎ কুমার দাশের স্মরনে নবীগঞ্জ আলোকিত ব্যাচ ‘৯৫ এর উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে শোকসভা অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মজিদের পরিচালনায় এতে আলোচনা করেন, আলোকিত ব্যাচ “৯৫ কমিটির সাবেক সভাপতি তনুজ রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, বর্তমান সহ-সভাপতি ধনঞ্জয় দেবনাথ, অর্থ সম্পাদক এলেমান আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক পিন্টু রায়, নির্বাহী সদস্য, জাহাঙ্গীর বখত চৌধুরী, সরাজ মিয়া, রাজীব কুমার রায়, শাহ সাজিদুর রহমান, কাঞ্চন বনিক, মইনুর রহমান সিদ্দিকী, শংকর চন্দ, আবু হুরায়রা মামুন, সমীরন দে, সুদীপ দাশ, আব্দুল মুহিত প্রমূখ। এ সময় প্রয়াত শিক্ষক সনৎ কুমার দাশের জৈষ্ট পুত্র নবীগঞ্জ প্রেসক্লাবরে সাবেক সাধারণ সম্পাদক সলিল কুমার দাশ উপস্থিত ছিলেন। বক্তাগন বলেন, শিক্ষাক্ষেত্রে নিবেদিত প্রাণ একনিষ্ট বিএসসি শিক্ষক সনৎ কুমার দাশ যে অবদান রেখেছেন তা বর্তমানে বিরল। তাঁর হাতে গড়া এ বিদ্যালয়ের অসংখ্য মেধাবী ছাত্র আজ দেশের বিভিন্ন উচ্চতম স্থানে স্বমহিমায় প্রতিষ্টিত। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পুরন হওয়ার নয়। শোক সভার শুরুতে তাঁর আত্মর শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় কোরআন তেলওয়াত করেন শাহ সাজিদুর রহমান,গীতা পাঠ করেন ধনঞ্জয় দেবনাথ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com