বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে টিসিবির পণ্য ন্যায্য মূল্যে বিক্রি

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৫১৫ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় (টিসিবি) পণ্য পেঁয়াজ, চিনি, মশুর ডাল, সেনা সোয়াবিন তেল ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে। মূল্য বৃদ্ধির উর্ধ্বগতির লাগাম টেনে ধরতে সরকারের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য এনে ন্যায্য মূল্যে পেঁয়াজ, চিনি, মশুর ডাল, সেনা সোয়াবিন তেল বিক্রির নির্দেশ দিলেন। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১টায় টিসিবি পণ্যবাহী পিকআপ ট্রাক আসে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পার্কিং এলাকায়। উৎসুক জনতার ভীড় লেগে যায়। ৪৫ টাকা কেজি দরে এক কেজি করে এই পেঁয়াজ কিনতে উৎসুক জনতার ভীড়। বিভিন্ন পেশাজীবি নারী-পুরুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পেঁয়াজের পাশাপাশি স্বল্পমূল্যে টিসিবি পিকআপ ট্রাকে চিনি, মশুর ডাল ও সেনা সোয়াবিন তেল। অন্যান্য পণ্যের চেয়ে পেঁয়াজ কিনতে আসা নারী-পুরুষ ক্রেতার উপস্থিত ছিল লক্ষনীয়। পণ্যবাহী পিকআপ ট্রাকের সামনে ভীড় সামলাতে হিমশিম খেতে হয়েছে উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র সহ থানার পুলিশ প্রশাসনকেও। শায়েস্তাগঞ্জ থানার এসআই টুটন এর নেতৃত্ব একদল পুলিশ টিসিবির পণ্য বিক্রিকালে ভীড় সামলাতে চেষ্টা করে। কিন্তু এরপরও শায়েস্তাগঞ্জ উপজেলার প্রত্যেক হাট বাজারে পেঁয়াজের দামের উপর কোন প্রভাব পড়েনি। যেখানে আগে থেকেই ৪৫ টাকা পেঁয়াজ, ৫০ টাকা চিনি, ৫০ টাকা মশুর ডাল ও ৮০ টাকা দরে সেনা সোয়াবিন তেল কেনার জন্য অপেক্ষায় থাকায় অনেকেই ফিরে যেতে দেখা গেছে। ক্রেতা ফল ব্যবসায়ী ছায়েদ আলী জানান, বাজারের চেয়ে দাম কম হওয়ায় টিসিবির পেয়াজ, চিনি, মশুর ডাল ও সেনা সোয়াবিন তেল কিনতে এসেছিলেন। তবে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় অনেক ক্রেতাকেই খালি হাতে ফিরতে হয়েছে। টিসিবির পণ্য বিক্রির সময় সার্বিক সহযোগীতা করেন শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা উসমান আলী মিনু, শায়েস্তাগঞ্জ ব্যকস সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক টুটুল, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, যুগ্ম সাধারণ সম্পাদক অপু দাশ,কোষাধ্যক্ষ মীর আব্দুল কাইয়ুম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com