বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের মকা গ্রামের আকবর হত্যা মামলা ॥ সেবুল ও সাইদ গ্রেফতার ১০ দিনের রিমান্ড আবেদন

  • আপডেট টাইম বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৭২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মকা গ্রামের আকবর হোসেন হত্যা মামলার জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) সদস্যরা। গত ১ নভেম্বর তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-বানিয়াচং উপজেলার মকা গ্রামের ফুল মিয়ার পুত্র সেবুল মিয়া ও আব্দুল আজিজের পুত্র সাইদ মিয়া। গত ১ নভেম্বর তাদের গ্রেফতার করা।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর ইন্সপেক্টর মিনাল দেবনাথ জানান, বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মকা গ্রামের আকবর গোসেন হত্যার সাথে জড়িত থাাকার সন্দেহে গোপন সংবাদের বৃত্তিতে সেবুলকে মাধবপুর উপজেলার মনতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে মক্ াগ্রাম থেকে সাইদ মিয়াকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। ৫ ডিসেম্বর রিমান্ড আবেদন আদালতের শুনানীঅনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, উক্ত মামলায় আকিকুর রহমান চৌধুরী ও আলমগীর চৌধুরী নামে দুজনকে গ্রেফতার করা হয়েছিল। তারা জামিনে মুক্ত রয়েছে।
উল্লেখ্য, বানিয়াচং উপজেলার মকা গ্রামের আকবর হোসেন ২০১৮ সনের ৬ ডিসেম্বর বাড়ি থেকে গ্রামের পার্ম্ববর্তী বিলে পাহারা দিতে যান। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে। পরদিন সকালে বিলে তার লাশ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com