বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজ বানিয়াচঙ্গে আসছেন আওলাদে রাসুল (সাঃ) সাইয়েদ আসজাদ আল মাদানী

  • আপডেট টাইম বুধবার, ৭ মে, ২০১৪
  • ৪৯২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ আজ বানিয়াচঙ্গে আসছেন ভারত উপমহাদেশের আযাদী শাইখুল আরব ওয়াল আজম, কুতুবুল আলম, শাইখুল ইসলাম. আওলাদে রাসুল (সাঃ) সাইয়েদ হুসাইন আহমদ মাদানী (রাঃ) এর সুযোগ্য সাহেবজাদা সাইয়েদ আসজাদ আল মাদানী।
সূত্র জানায়, আজ বুধবার বিকাল ৩ ঘটিকায় বানিয়াচঙ্গ দারুল কোরআন মাদ্রাসা থেকে শতাধিক মোটর সাইকেল হবিগঞ্জ খোয়াই মুখ এলাকায় জড়ো হবে। সেখান থেকে আসজাদ আল মাদানীকে মোটর সাইকেল শুভাযাত্রায় বানিয়াচঙ্গে নিয়ে আসা হবে। শুভাযাত্রাটি সিলাপাঞ্জা এলাকা হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দারুল কোরআন মাদ্রাসায় শেষ হবে। মাদ্রাসায় আসজাদ আল মাদানী মাগরিবের নামাজ আদায় করবেন। পরে তিনি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন এবং মোনাজাত করবেন।
এ ব্যাপারে হাজী ফরিদ উল্লা জানান, আওলাদে রাসুল বানিয়াচঙ্গে শুভাগমণ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। তিনি জানান, সাইয়েদ আসজাদ আল মাদানী দারুল কোর আন মাদ্রাসায় রাত্রি যাপন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com