বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

গাজীপুরে মুক্তিযোদ্ধার বাড়ীঘরে পুলিশের উপস্থিতিতে হামলা-ভাংচুর ॥ প্রতিক্রিয়া

  • আপডেট টাইম বুধবার, ৭ মে, ২০১৪
  • ৪৪৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের মুক্তিযোদ্ধা ও পুলিশ সদস্যের বাড়ীতে হামলা-ভাংচুরের ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে এ অন্যায়ের বিচার না করা হলে মুক্তিযোদ্ধারা আন্দোলনে নামবেন বলে হুসিয়ারী দিয়েছেন। গতকাল বিকালে গাজীপুর ইউপি কমান্ড কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ হুসিয়ারী দেয়া হয়। মত বিনিময় সভায় মুক্তিযোদ্ধা সুরুজ আলী, মুক্তিযোদ্ধা ফিরুজ মিয়াসহ ৩০/৩৫ জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক বলেন, সোমবার তুচ্ছ একটি ঘটনার জের ধরে গোবরখলা গ্রামের মুক্তিযোদ্ধা ছুরত আলীর ভাগিনা উজ্জল ও একই গ্রামের আঃ রহিম সর্দারের মাঝে ঝগড়া হয়। এতে রহিম সর্দার, আব্দুল মন্নান সর্দার ও রকিব সর্দার আহত হয়। এ নিয়ে উজ্জল, মুক্তিযোদ্ধা ছুরত আলী ও তার ছেলে রুবেলসহ ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর রাত ১১ টার দিকে চুনারুঘাট থানার দারোগা আব্দুল মালেক আসামী গ্রেপ্তার করতে মুক্তিযোদ্ধা ছুরত আলীর বাড়ীতে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতিতে মুক্তিযোদ্ধার বাড়ী-ঘরের আসবাব পত্র, টেলিভিশন, ঘরের বেড়া ব্যাপক ভাংচুর চালায় প্রতিপক্ষরা। ছিড়ে ফেলা হয় মুক্তিযোদ্ধা ছুরত আলীর পুত্র পুলিশ সদস্য জুয়েলের ছবি। ছুরত আলী জানান, ভাংচুরের সময় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহিন ভুইয়া পুলিশের সাথে ছিল। হামলাকারীরা বাড়ী-ঘরে হামলা করে লুটে নেয় ২৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণ। বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com