বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে ৫০ টাকা কেজি দরে পিয়াজ কিনতে গিয়ে আহত ৫

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৬৯৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ৫০ টাকা কেজি দরে পিয়াজ বিক্রি করতে গিয়ে লংকাকান্ড ঘটেছে। পিয়াজ কিনতে গিয়ে শিশু সহ ৫ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ফারুক মিয়া (৪৫) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। কৃষ্ণনগর গ্রামের আহাদ মিয়া ও দুলাল জানান, সামান্য কিছু পিয়াজ বিক্রি করে প্রশাসন বিক্রি করা বন্ধ করে দেয়। অনেক নারীও পিয়াজ কিনতে এসে খালি হাতে ফিরে গেছে।
ক্রেতাদের অভিযোগ সাধারণ লোকজন লাইনে দাড়িয়ে থাকলেও উপজেলার বিভিন্ন অফিসের কয়েকজন কর্মচারী একাধিকবার পিয়াজ নিয়ে যেতে দেখা যায়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে চুনারুঘাট থেকে আসা পিয়াজ ভর্তি একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো- ১৫-৪৩৫৭) মাধবপুর দিয়ে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাবার পথে পুলিশ পিকআপটি আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারানের উপস্থিতিতে রাত সাড়ে ৮টার দিকে উপজেলা চত্বরে আটককৃত পেয়াজ ৫০ টাকা কেজি করে সাধারণ ক্রেতাদের নিকট বিক্রি শুরু হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা উপজেলা চত্ত্বরে জড়ো হয়। এ সময় লোকজনের ধাক্কা ধাক্কিতে নারী শিশু সহ ৫ জন আহত হয়। পরিস্থিতি বেগতিক দেখে উপজেলা নির্বাহী কর্মকতার নির্দেশে পিয়াজ বিক্রি বন্ধ করে দিয়ে অবশিষ্ট পেয়াজের বস্তা উপজেলা মিলনায়তনে নিয়ে রাখা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকতার নির্দেশে আজ শুক্রবার সকাল ১১টা থেকে অবিক্রিত পেয়াজ বিক্রি করা হবে বলে মাইকে ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com