বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটের কালেঙ্গা অভয়ারণ্যে ২টি ময়না পাখি অবমুক্ত

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৫৯৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ দেশের বৃহত্তম দ্বিতীয় প্রাকৃতিক সুন্দর্যের লীলা ভূমি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বন্য প্রাণী অভয়রাণ্যে দু’টি ময়না পাখি অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় রেমা-কালেঙ্গা বন্য প্রাণী অভয়রাণ্যে এলাকার টাওয়ার ও লেকের নিকটে গভীর অরণ্যে পাখি দু’টি অবমুক্ত করেন, কালেঙ্গা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ আলা উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- কালেঙ্গা বিটের বিট কর্মকর্তা শ্যামাপদ মিশ্র, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক মাহমুদ, বন প্রহরী এনামুল হক, সিপিজি সদস্য আব্দুল মজিদ শেখ, ইকোগাইড ফয়জুল্লাহ আল নোমান, আইনজীবীর সহকারী আক্তার হোসেন প্রমূখ। উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ঢাকার টঙ্গী বাজার ও ১১ অক্টোবর ঢাকা শহরের মিরপুর থেকে এ দু’টি পাখি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্তৃপক্ষরা জব্দ করেন। পরে ঢাকার আগারগাঁও বন ভবনের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ.এস.এম জহির উদ্দিন আকন স্বাক্ষরিত নোটিশের প্রেক্ষিতে হবিগঞ্জ সহকারী বন সংরক্ষক চুনারুঘাটের রেমা-কালেঙ্গা রেঞ্জে এ আদেশ প্রদান করেন। পরে রেমা-কালেঙ্গা রেঞ্জ কর্তৃপক্ষ পাখি দু’টি ঢাকা থেকে নিয়ে এসে অভরায়ণ্যে অবমুক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com