মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কোর্ট মসজিদের সামন থেকে চোরাই মোটর সাইকেল উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ থেকে চোরাইকৃত একটি ফেজার মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে মোটর সাইকেল যোগে ৩ জন যাওয়ার সময় ওই এলাকার কলাপাতা হোটেলের নিকট পৌছামাত্র মোটরসাইকেলটির স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় ওই হোটেলের মালিক জাহিদুল ইসলাম রহিম মোটর সাইকেলটি দেখতে পেয়ে তার চুরি যাওয়া মোটর সাইকেলটি সনাক্ত করেন। পরে ওই সাইকেলের আরোহীদেরকে ধাওয়া করলে চোরেরা পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানাও ওসি অপারেশন দৌস মোহাম্মদ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মোটর সাইকেলের মালিক জাহিদুল ইসলাম জানান, ১০ অক্টোবর রাত ৯ টায় লাখাই উপজেলার মোড়াকড়ি তার বাড়ি থেকে সাইকেলটি চুরি হয়। পরদিন তিনি লাখাই থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com