বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে ২ রেল কর্মচারীকে ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৪৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেল জংশনে ট্রেনের টিকেট অবৈধভাবে বিক্রির অভিযোগে দুই রেল কর্মচারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। জরিমানাপ্রাপ্ত রেল কর্মচারীরা হলেন- বুকিং সহকারি ওবায়দুরকে ৫ হাজার ও গেইটম্যান মাসুদ রানাকে ৫ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি মোঃ উস্তার মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান- মাসুদ রানা একজন গেইটম্যান। ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় সে টিকেট কাউন্টারে ছিল এবং শ্রীমঙ্গল থেকে (অনলাইন) ১৪ নভেম্বরের ক্রয় করা টিকেট ১৮ নভেম্বর জনৈক যাত্রীর কাছে বিক্রির অভিযোগে তাকে জরিমানা কারা হয় এবং বুকিং সহকারি ওবায়দুর তারস্থলে গেইটম্যানকে রাখার অপরাধে তাকেও জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com