শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুর পৌর জাতীয় পার্টির সভাপতির ইন্তেকাল ॥ জেলা জাতীয় পার্টির শোক

  • আপডেট টাইম রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৪৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর পৌর জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান দুলাল বৃস্পতিবার রাত ৪ টা ৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতাল ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজনসহ গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল পাইলট উচ্চ বিদ্যালয়ে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে মরহুমের আত্মীয় স্বজন, ব্যবসায়ী, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। জাপা নেতা মিজানুর রহমান দুলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক শংকর পাল, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবসংহতির সাবেক সভাপতি এসএম লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জালাল, ছাত্র সমাজ সভাপতি জুবায়েদ মিয়া, সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুম মিজানুর রহমান দুলাল জাতীয় পার্টি ও পল্লীবন্ধু এরশাদের একজন নিবেদিত কর্মী ছিলেন। তার মৃত্যুতে জাতীয় পার্টির যে ক্ষতি হয়েছে, তা আর পূরন হবে না। নেতবৃন্দ মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com