বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ধান কাটতে গিয়ে নবীগঞ্জে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৮৪০ বা পড়া হয়েছে

মোঃ আলমগির মিয়া, নবীগঞ্জ থেকে ॥ ধান কাটতে গিয়ে বিষধর সাপের কামড়ে সাজিদুর রহমান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (শুক্রবার) ১৫ নভেম্বর সকালে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে। সাজিদুর রহমানের ছেলে সঞ্জিব জানান, নবীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার খাগাউড়া একটি হাওড়ে ধান কাটতে সকালে বাড়ি থেকে বেড় হন তার বাবা। কোয়াশাচন্ন সকালে ধান কাটতে গিয়ে একটি বিষধর সাপের কামড়ে আহত হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক অবস্থার অবনতি দেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শুক্রবার বিকেলে সিলেট যাওয়ার পথিমধ্যে বিষের যন্ত্রণার তীব্রতা ধারন করলে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক সাজিদুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com