বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চান্দপুর ও মির্জাপুরে মাদক ও দাঙ্গা প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৭২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্তি পুলিশ সুপার হবিগঞ্জ (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম বলেছেন, মাদক, দাঙ্গা, ইভটিজিংসহ অপরাধ দমনে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কোথায় অপরাধ মূলক কর্মকান্ড ঘটলে পুলিশ তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। সভায় বক্তারা, জুয়া খেলা, চুরিসহ বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরেন। পুলিশের পক্ষ থেকে তা সমাধানের আশ^াস দেয়া হয়। চান্দপুর দারুচ্ছুনাৎ দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় সফিক মিয়া চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কয়সর আহমেদ শামীম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, মাদ্রাসার সুপার মনির হোসেন, এসআই আব্দুর রহিম, ইউপি সদস্য আবু তাহের, সাবেক মেম্বার নুরুল ইসলাম, শেখ মোঃ সৈয়দ আলী, ব্যবসায়ী তৌহিদ মিয়া, সাবেক মেম্বার তাহির মিয়া, রহমত আলী মাস্টার, শিক্ষক ফজলু মিয়া, রাসেল মোড়ল প্রমূখ। মির্জাপুরের সভায় সভাপতিত্ব করেন সাবেক মেম্বার আব্দুল লতিফ খান কালন এবং সভা পরিচালনা করেন এসআই জুয়েল সরকার। বক্তৃতা করেন সাবেক মেম্বার আব্দুল হক, আব্দুল আলী, সাবেক মেম্বার মির্জাপুর প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দাল উদ্দিন খান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ূম, নোয়াব আলী, আব্দুল বারিক, জাকির হোসেন লিটন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com