বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হৃদয় সদয় শিক্ষা ফাউন্ডেশনের প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৫৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রতি বছরের ন্যায় হবিগঞ্জ শহরের ঘাটিয়াস্থ নীরদাময়ী সরকার প্রাথমিক বিদ্যালয়ে হৃদয় সদয় শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০ টার দিকে বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্রা অর্জুনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রমথ সরকার এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক অসিত রঞ্জন দাশ। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য সচিব রণজিৎ কুমার দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দ্রৌপদী সরকার, মৃদুল দাস, ভানু বণিক প্রমূখ।
বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে নগদ অর্থে অর্ধলক্ষাধিক টাকা এবং হৃদয় সদয় শিক্ষা ফাউন্ডেশনের প্যাডে সার্টিফিকেট বিতরণ করা হয়। উল্লেখ্য, দুই বছরে ৪র্থ শ্রেণী হতে ৫ম শ্রেণীতে উত্তীর্ণ ২০ জন করে মোট ৪০ মেধাবী শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com