বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে মাটি চাপায় এক দিনমজুরের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মাটিচাপায় কাছুম আলী (৪৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রানীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দিনমজুর কাছুম আলী উপজেলার রানীগাঁও ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রানীগাঁও গ্রামের চেরাগ আলীর বাড়িতে মাটির ঘর ভাঙার কাজ করছিলেন কাছুম আলী। সকাল ৯টার দিকে হঠাৎ করে দেয়াল ভেঙে মাটিতে চাপা পড়ে কাছুম আলী ঘটনাস্থলেই মারা যান।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, বাড়িতে কাজ করার সময় মাটির দেয়াল ধ্বসে তিনি আহত হন। তাৎক্ষনিক কাছুম আলীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com