বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ৫ মে, ২০১৪
  • ৬৩৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে একটি বিরোধীয় ভূমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সুত্রে জানা যায়, উপজেলার বহরা ইউনিয়নের সুবিদপুর গ্রামের সুনিল সরকার (৫৫) প্রায় ২৫ বছর পূর্বে পার্শ¦বর্তী বাড়ীর লক্ষ্মিকান্ত সরকারের নিকট থেকে ১৭ শতক ভূমি ক্রয় করে ভোগ দখলে আসছেন। রোববার সকালে সুনিল ও তাহার ছেলেরা ওই জমির ধান কাটতে গেলে লক্ষ্মিকান্ত সরকারের ছেলে সঞ্জিত সরকার, ভাই শ্রীকান্ত সরকার ও তাদের লোকজন বাধা প্রদান করে। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সোহেল সরকার (১৭), সুনিল সরকার (৫৫), বিভা রানী সরকার (১৩), সঞ্জিত সরকার (৩৫) পূর্নলক্ষ্মী রানী সরকার (৩৪), শ্রীবাশ সরকার (৩৫), দীপালী সরকার (৩০) ও কমল বাশী সরকার (৪৫) সহ উভয় পক্ষের প্রায় ১০জন আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com