বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

বাহুবলের শিক্ষানুরাগী আব্দুল হকের ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৪৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার হরিতলা গ্রামের বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ আব্দুল হক ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। গত শনিবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়-স্বজন রেখে যান।
রবিবার দুপুর ২টায় বাড়ির পার্শ্ববর্তী মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাজায় রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ব্যাংকারসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। মরহুম আব্দুল হক জীবদ্দশায় চুনারুঘাট গোগাউড়া দাখিল মাদ্রাসায় সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ৪নং বাহুবল সদর ইউনিয়নের সদস্যও নির্বাচিত হন তিনি। মরহুমের বড় ছেলে শামীম আহমেদ অক্সব্রিজ কলেজ, হবিগঞ্জ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। মেয়ে নাজমা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারপার্সন ও সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তার মৃত্যুতে দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছানসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এদিকে অপর এক শোক বার্তায় শোক প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষক-ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সংবাদপত্রে প্রেরিত শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com