রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে নিরাপদ ফসল উৎপাদনের মাঠ দিবস

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৫৬৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর (চিচিংগা) মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর নামক স্থানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কীটনাশকযুক্ত খাদ্য গ্রহনের ক্ষতিকর দিক, বিষমুক্ত উপায়ে ফসল উৎপাদনের বিভিন্ন পদ্ধতি ও সমাজের মানুষকে নিরাপদ খাদ্য সরবরাহের ব্যাপারে উপস্থিত সকল কৃষককে সচেতন করা হয়। কৃষকের মাঠে নিরাপদ পদ্ধতিতে উৎপন্ন সবজি প্রদর্শন করা হয়।
শতাধিক কৃষকের উপস্থিতিতে এ মাঠ দিবস অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার এ, কে, এম, মাকসুদুল আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অর্ধেন্দু দেব, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মিল্টন, মেহেদী হাসান, মোঃ মাহবুব আলম প্রমূখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com