সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে বজ্রপাতে ঝলসে যাওয়া আলমগীরের অবস্থা আশংকাজনক

  • আপডেট টাইম সোমবার, ৫ মে, ২০১৪
  • ৫১৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবজু, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বজ্রপাতে আলমগীর হোসেন নামে ১২ বছরের এক রিক্সাচালক শিশুর শরীর ঝলসে গেছে। তার অবস্থা আশংকাজনক। অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না আলমগীরের । গত বুধবার রাত ১টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে মারাত্মকভাবে আহত হয় উপজেলার বহরা ইউনিয়নের মেরাশানি গ্রামের রিক্সাচালক রহিছ আলীর ছেলে আলমগীর হোসেন (১২)। জ্বলসে যাওয়া শরীর নিয়ে আশংকাজনক অবস্থায় আলমগীরকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বি.বাড়ীয়া সদর হাসপাতালে অতঃপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে আলমগীরের পিতা মাতা আলমগীরকে নিয়ে তাদের জরাজীর্ণ এক সাইটে বেড়া বিহীন ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বজ্রপাতে তার শরীর জ্বলসে যায়। অর্থের অভাবে আলমগীরের এখন চিকিৎসা হচ্ছে না। সুহৃদয় ব্যক্তিদের সাহায্যের আবেদন করছেন তার পিতা-মাতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com