বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে পুলিশের অভিযানে ৭ পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৫০১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার পলাতক ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে বিভিন্ন এলাকায় অফিসার ইনচার্র্জ রঞ্জন কুমার সামন্ত’র নেতৃত্বে এসআই আব্দুস ছাত্তার ও ধ্রুবেশ চক্রবর্তীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে পলাতক আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো-জাতুকর্ণ পাড়া এখলাছ মিয়ার পুত্র সুরুজ্জামান মিয়া, কবিরপুর গ্রামের কালা মিয়ার পুত্র ইয়াউর রহমান, দক্ষিণ সাঙ্গর গ্রামের মৃত আকরাম আলীর পুত্র জাকির হোসেন, মৃত লস্কর মিয়া আনসারীর পুত্র এছাক মিয়া, এছাক মিয়ার পুত্র মালেক মিয়া, মৃত সুন্দর আলীর পুত্র কাজী ধনু মিয়া ও মৃত রফিকুল ইসলামের পুত্র আব্দুল কাশেম। গ্রেফতারকৃত আসামিদেরকে বৃহস্পতিবার (৩১অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে। ওসি রঞ্জন কুমার সামন্ত’র সাথে যোগাযোগ করা হলে তিনি আসামিদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, বানিয়াচং উপজেলাকে অপরাধমুক্ত করতে এটা আমাদের নিয়মিত অভিযান। এ অভিযান চলমান থাকবে। এক্ষেত্রে তিনি বানিয়াচংবাসীর সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com