বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে নারী গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রাম থেকে তানজিনা আক্তার (১৯) নামে নারী গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে। রোববার সকালে থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম লাশ উদ্ধা করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে তানজিনা আক্তার মাধবপুর উপজেলার সায়হাম কটন মিলে চাকুরি করত। চাকরি করার সুবিধার্থে তানজিনা তার বান্ধবি কে নিয়ে ইটাখোলা গ্রামের আকছির মিয়ার বাড়িতে ভাড়া থাকত। শনিবার রাতে তানজিনার রুমমেট ব্রাহ্মণবাড়িয়া জেলার বাড়ঘড়িয়া গ্রামের তানজিনা নাইট ডিউটিতে যায়। রোববার সকালে তানজিনা এসে দরজা ধাক্কা দিলে দরজা বন্ধ পায়। পরে স্থানীয় লোকজনদের নিয়ে ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখে ঘরের তীরের সঙ্গে তানজিনার লাশ ঝুলছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। কি কারনে আত্মহত্যা করেছে তা এখনো পরিষ্কার নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com