বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

উত্তর সাঙ্গরে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত শতাধিক ॥ ছাত্রলীগ নেতা তোফাজ্জুলের শয়ন কক্ষ থেকে পিস্তলসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে দু’দল লোকের রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ শতাধিক লোক আহত। হবিগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা তোফাজ্জুল তালুকদারের শয়ন কক্ষ থেকে একটি অত্যাধুনিক পিস্তলসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে ছাত্রলীগ নেতা তোফাজ্জুল পুলিশের উপস্থিতি আচ করতে পেরে পালিয়ে যায়। একই সাথে পুলিশ ঘটনাস্থল থেকে বিভন্ন ধরনের দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করে। এ সময় উভয় পক্ষের প্রায় শতাধিক লোক আহত হয়। রাতে পুলিশ অভিযান চালিয়ে ৪ দাঙ্গাবাজকে আটক করেছে। এছাড়া সংঘর্ষে আহতদের হবিগঞ্জ, সিলেট ও ঢাকায় প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের তোফাজ্জল হোসেন ও স্থানীয় ইউপি মেম্বার জানে আলমের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল উভয় পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িত পড়ে। প্রায় ২ ঘন্টা ব্যাপী দফায়-দফায় এ সংঘর্ষ চলে খবর পেয়ে বানিয়াচঙ্গ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ছাত্রলীগ তোফাজ্জুলের শয়ন কক্ষ থেকে একটি অত্যাধুনিক পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং অসংখ্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের বর্তমান ইউপি মেম্বার কাজী জানে আলম এবং মতি মিয়া তালুকদারের ছেলে জেলা ছাত্রলীগের সদস্য তোফাজ্জল হক তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গত বুধবার গ্রামের কয়েক শিশুর মধ্যে ঝগড়া হয়। বিষয়টি রাতে মিমাংসা করে দেন ইউপি মেম্বার কাজী জানে আলম। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে তোফাজ্জল তালুকদারের লোকজন ও ইউপি মেম্বার জানে আলমের লোকজন দেশী-অগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে ১০ জন টেটাবিদ্ধসহ আরও ১’শতাধিক লোক আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় টেটাবিদ্ধ কাজী আব্দাল মিয়া, কাজী আব্দুল্লাহ, কাজী বেনু মিয়া, কাজী কবির আনছারী, স্বপন মিয়া, আবুল খায়ের, সালমান মিয়া, তোফায়েল মিয়া, ইউপি মেম্বার কাজী জানে আলম, বাছির মিয়া, কাজী মাছুম, কাজী নোমান, কাজী মনির, শামীম মিয়া, কাজী জুয়েল, ফারুক মিয়া, ফখরুক মিয়া, উজ্জ্বল মিয়া, নোমান মিয়া, সালেক মিয়া, সোহেল মিয়া ও রাহাত মিয়াকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মাঝে আশংকাজনক অবস্থায় টেটাবিদ্ধ ৮ জনকে ঢাকা ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম ও সুজাতপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ধ্র“বেশ চক্রবর্তীসহ একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার শামন্ত জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম জানান, ছাত্রলীগ নেতা তোফাজ্জল হক তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে তার বিছানার নিচ থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া গ্রামের বিভিন্ন বাড়ি থেকে শতাধিক টেটা, ফিকলসহ দেশীয় অস্ত্র ও ঢাল উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com