বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সংস্কৃতি জীবনের অপরিহার্য অংশ-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৪৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, সংস্কৃতি জীবনের একটি অপরিহার্য অংশ। সাংস্কৃতিক ব্যক্তিত্বকে যারা সম্মাননা দেয় তারা নিজেরাও সম্মানিত হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমীর আয়োজনে ১৫ গুণী শিল্পীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আলো বলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা রেখেছেন। আজকের এই গুণী শিল্পী সম্মাননা প্রদানের মধ্য দিয়ে তিনি নিজেই সম্মানিত হয়েছেন। পাশাপাশি হবিগঞ্জের সরকারি জায়গা উদ্ধারে বিদায়ী এই জেলা প্রশাসকের প্রসংশা করেন তিনি।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী ও জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
অনুষ্ঠানে হবিগঞ্জে গত ৩ বছরে কণ্ঠ সঙ্গীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা, যন্ত্রসঙ্গীত, ফটোগ্রাফি, আবৃত্তি ও লোক সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় ১৫ গুণি শিল্পীকে শিল্পকলা সম্মাননা পদক প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com